এখনো জয়ের দেখা পেলো না শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পঞ্চম রাউন্ডের খেলায় টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মারুফুল হকের শীষ্যরা।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে জমে ওঠে খেলা। মোনায়েম খান রাজুর সেট পিস থেকে হেডারে শেখ রাসেলকে এগিয়ে নেন ইকাঙ্গা।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতি থেকে ফিরেই খেলায় সমতা আনেন বিজেএমসির জাকির হোসেন রাজু। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন উভয় দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এরইমধ্য দিয়ে ৫ খেলায় ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই থাকলে শেখ রাসেল। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে টিম বিজেএমসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: