খেলা

অবশেষে স্বর্ণ খোয়ালেন ফেলপস

ফেলপস
ফেলপস

অবশেষে স্বর্ণ খোয়ালেন মাইকেল ফেলপস। সিঙ্গাপুরের ২১ বছরের জোসেফ স্কুলিং ফেলপসকে টপকে ১০০ মিটারের বাটারফ্লাইতে জিতেছেন গোল্ড মেডেল।

মেয়েদের ৮০০ মিটারে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেইট লেডিকি।

ছেলেদের ১০০ মিটারের বাটারফ্লাইতে কেউ জেতেনি ব্রোঞ্জ। তবে যৌথভাবে রুপা জিতেছেন মাইকেল ফেলপস, দক্ষিণ আফ্রিকার চ্যাড লি ও হাঙ্গেরির ল্যাজলো সে'হ। ১৬ বছর পর ছেলেদের ৫০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন মার্কিন সাঁতারু অ্যান্থনি আরভিন।

মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে হাঙ্গেরির আইরন লেডি কাতিনকা হোসজু স্বর্ণ হারিয়েছেন মায়া ডিরাডোর কাছে।

উইমেন্স শট পুটের গোল্ড মেডেলিস্ট যুক্তরাষ্ট্রের মিশেল কার্টার। টেনিসের পুরুষদের ডাবলসে স্পেইনের হয়ে সোনা জিতেছেন রাফায়েল নাদাল ও মার্ক লোপেজ। ৮৫ কেজি ওয়েইট লিফটিয়ে ৩৯৬ কেজির ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েছেন ইরানের কিয়ানুশ রোস্তামি।

এদিকে, রিও অলিম্পিক গলফের দ্বিতীয় রাউন্ডে ২২তম হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের তিন নম্বর হিটে তৃতীয় হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার।

এছাড়া, নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হয়ে বাদ পড়েছেন শিরিন আক্তার।

গলফের ইন্ডিভিজুয়াল স্ট্রোক ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে প্রথম দিনের চেয়ে তুলনামুলক ভালো খেলেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ১৮ হোলে ১১টি পার, ৩টি বগি ও ৪টি বার্ডি খেলেছেন দেশসেরা এ গলফার। ৬০ জন প্রতিযোগীর মধ্যে ২২তম হয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন দেশসেরা গলফার।

আর ৫০ মিটার ফ্রিস্টাইলে তৃতীয় হয়ে প্রিলিমিনারি হিটে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার। তিনি সময় নিয়েছেন ২৯ দশমিক নয় নয় সেকেন্ড।

এদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি হিটে ১২ দশমিক নয় নয় সেকেন্ড টাইমিংয়ে ৮ জনের মধ্যে পঞ্চম হয়ে বাদ পড়েছেন শিরিন আক্তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ