ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হলো আজ (শনিবার)। দেশিয় লিগগুলোতে খেলতে আর কোনো বাধা রইল না তার। তবে বিপিএলের মতো দেশীয় ফ্র্যাঞ্চাইজি লিগে ও বিদেশে প্রথম শ্রেণীর লিগে আশরাফুলের খেলা এখনো নিশ্চিত নয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অবশ্য আরো দুই বছর অপেক্ষা করতে হবে আশরাফুলকে। তবে আশরাফুল বিপিএলে খেলতে পারবেন কি-না? সে বিষয়ে নিশ্চিত নয় ক্রিকেট বোর্ড তাই আইসিসির দ্বারস্থ হয়েছেন তারা।
রোববারের ভেতর এ বিষয়ে বিসিবিকে পরিষ্কার ধারণা দেবে আইসিসি। এদিকে, দেশিয় ক্রিকেটে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিন ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন আশরাফুল।
গত কয়েক সপ্তাহ ধরে কেন্টে আন-অফিশিয়াল সানডে ক্রিকেট লিগে খেলছিলেন তিনি। ২০১৪ সালে ম্যাচ পাতানোর দায়ে শুরুতে আট বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। পরে আপিল করলে শাস্তির মেয়াদ কমিয়ে ৫ বছর করে বিপিএল ট্রাইব্যুনাল।