রিও অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি হিটে ৮ জনের মধ্যে চতুর্থ হয়েছেন বাংলাদেশের মেজবাহ উদ্দিন। এদিকে, গলফের ইন্ডিভিজুয়াল স্ট্রোক ইভেন্টের তৃতীয় রাউন্ডে খেলছেন সিদ্দিকুর রহমান।
১১.৩৪ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি হিটে চতুর্থ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
এদিকে, গলফের ইন্ডিভিজুয়াল স্ট্রোকের তৃতীয় রাউন্ডে খেলছেন সিদ্দিকুর রহমান। এ পর্যন্ত পারের চেয়ে মোট ৪টি শট বেশি খেলে লিডারবোর্ডের ৪৮ তম স্থানে আছেন তিনি।
তৃতীয় রাউন্ডে প্রথম ৬ হোলে একটি বগি ও ৫টি পার খেলেন দেশসেরা এ গলফার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: