রিও অলিম্পিকের পুরুষদের ১০০মিটার দৌঁড়ে সোনা জিতেছেন জামাইকার উসাইন বোল্ট।
৯ দশমিক আট এক সেকেন্ড সময় নিয়ে আসরে নিজের তৃতীয় স্বর্ণ জিতে হ্যাটট্রিক করেছেন এ গতিমানব।
শুরুতে অবশ্য বোল্টের চেয়ে এগিয়েছিলেন যুক্তনরাস্ট্রের জাস্টিন গ্যাটলিন। অনেকে ভেবেছিলেন হয়তো স্বর্ণ হাতছাড়া হতে যাচ্ছে বোল্টের।
তবে বোল্টের গতির কাছে শেষের ৫০ মিটারে এসে হার মানলেন গ্যাটলিন। ৯ দশমিক আট নয় সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন গ্যাটলিন।
আর কানাডার আন্দ্রে দে গ্রাসির জিতেছেন ব্রোঞ্জ। এ ইভেন্টে বোল্টের স্বর্ণ জয়ে জামাইকার মোট স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ৭-এ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: