জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৬-১৭ মৌসুম শুরু করল ব্লু জায়ান্ট চেলসি। শেষ মুহুর্তে দিয়াগো কস্তার গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যান্তেনিও কন্তের শিষ্যরা।
স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে চেলসি। তবে প্রথমার্ধে গোল করতে ব্যার্থ হয় ব্লুরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যামারস রক্ষণে আক্রমণে যাওয়া সিজার অ্যাজপিলিকুয়েটরকে ফাউল করে স্পটকিক উপহার দেন অ্যান্তেনিও। স্পটকিক থেকে গোল করে চেলসিকে লিড এনে দেন অ্যাডিন হ্যাজার্ড।
তবে ম্যাচের ৭৫ মিনিটে গোল শোধ করেন জেমস কলিন। খেলা শেষ হবার মিনিট এক আগে হ্যামারদের জালে বল পাঠিয়ে চেলসির জয় নিশ্চিত করেন দিয়াগো কস্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: