রিও অলিম্পিকে ব্রাজিলকে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন থিয়াগো ব্রাজ দা সিলভা। পুরুষদের পোল ভোল্টে নতুন রেকর্ড গড়ে স্বাগতিকদের সোনার পদক এনে দিয়েছেন তিনি।
রিওর দশম দিনে পোল ভোল্টে ৬.০৩ উচ্চতার নতুন রেকর্ড গড়েন সিলভা। গত আসরের স্বর্ণ জয়ী ফ্রান্সের রেনড লাভিলেইনির ৫.৯৮ মিটারের উচ্চতা টপকে স্বর্ণ জেতেন ২২ বছর বয়সী সিলভা।
এর আগে ২০০৮ সালে মেয়েদের লং জাম্পে মরেন ম্যাগি, ব্রাজিলকে অলিম্পিকের অ্যাথলেটিক্সে সবশেষ স্বর্ণ এনে দিয়েছিলেন।
এদিকে, শেষ মূহুর্তে ডাইভ দিয়ে, মেয়েদের ৪০০ মিটার দৌঁড়ে স্বর্ণ পদক জিতেছেন বাহামার শন মিলার। ‘স্প্রিন্টের রানী’ যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্সকে মাত্র এক সেকেন্ডের সাতশ ভাগের এক ভাগ সময় পেছনে ফেলে এই কীর্তি গড়েন মিলার।
এছাড়াও ১৯৬৪ সালে নিউজিল্যান্ডের পিটার স্নেলের পর, প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে পুরুষদের ৮০০ মিটারের স্বর্ণ পদক পুনুরুদ্ধার করেছেন কেনিয়ার ড্যাভিড রুডিশা।