নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল। তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করছে ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ভাগ্য।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধিদলের। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের নিরাপত্তা সংস্থা গুলোর সঙ্গেও বৈঠক করবে তারা।
বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও মার্কিন দূতাবাসের সঙ্গেও নিরাপত্তার সার্বিক পরিস্থিত নিয়ে আলোচনায় বসবেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: