রিও অলিম্পিকে ছেলেদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছে জ্যামাইকার ওমার ম্যাকলিওড। ১১তম দিনে দাপট দেখিয়েছে ব্রিটিশরা। এদিন তারা তিনটি স্বর্ণ, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ মেডেল জিতেছে।
এখন পর্যন্ত ৫০টি মেডেল নিয়ে ব্রিটিশরা মেডেল টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। যথারীতি প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। ছেলেদের ট্রিপল জাম্পে গোল্ড মেডেল জিতেছেন মার্কিন অ্যাথলিট ক্রিশ্চিয়ান টেইলর।
কিরিনে ষষ্ঠ স্বর্ণ জিতে সাবেক গ্রেট অ্যাথলিট স্যার ক্রিস হয়ের সমান ছয়টি মেডেলের মালিক হয়েছেন ব্রাইটন জেসন কেনি। সেইলিঙের ফিন গোল্ড জিতেছেন জাইলস স্কট।
এদিকে, প্রথম ব্রিটিশ নারী অ্যাথলিট হিসেবে অলিম্পিকে চারটি গোল্ড মেডেল জেতার রেকর্ড করেছেন লরা ট্রট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: