খেলা

চ্যাম্পিয়ন্স লিগে: জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং প্লে অফে বিশাল জয় পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের জায়ান্টরা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো করেছেন হ্যাটট্রিক। একটি করে গোল করেছেন ডেভিড সিলভা ও এ মৌসুমের সাইনিং নোলিতো। অন্তত আরও দুটি গোল হতে পারত রোমানিয়ান ক্লাবটির বিপক্ষে।

তবে হ্যাটট্রিক করা অ্যাগুয়েরো দুটি পেনাল্টি মিস করায় গোলের সংখ্যা আর বাড়েনি ম্যানচেস্টারের জায়ান্টদের। আগামী বুধবার ম্যান সিটির ঘরের মাঠে দ্বিতীয় লেগে খেলবে স্টুয়া বুখারেস্ট।

তার আগেই প্রথম লেগে বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক পা বাড়িয়ে রাখলো সিটিজেনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ