রিও অলিম্পিকের মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে জার্মানি ও সুইডেন। ২০ আগস্ট রাত আড়াইটায় স্বর্ণের জন্য লড়বে দুদল।
এদিকে, আজ পুরুষদের ফুটবলের সেমিফাইনাল— রাত ১০টায় ব্রাজিল-হন্ডুরাস ও রাত ১টায় লড়বে জার্মানি-নাইজেরিয়া।
ঘরের মাঠে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিলের মেয়েরা। সুইডিশদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুট আউটে ৩-৪ গোলে হেরেছে তারা।
এ হারের ফলে এখন ব্রোঞ্জ পদকের জন্য কানাডার সঙ্গে লড়তে হবে সেলেসাওদের।
এছাড়া ফেভারিটের মতোই কানাডিয়ানদের ২-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে জার্মানি।
ফাইনালে ওঠায় এরই মধ্যে পদক জয় নিশ্চিত হয়েছে জার্মানি ও কানাডার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: