খেলা

রিও অলিম্পিক: ফাইনালে উসাইন বোল্ট

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

রিও অলিম্পিকে ২০০ মিটারের দৌঁড়ের ফাইনালে উঠেছেন উসাইন বোল্ট। তবে বাদ পড়েছেন জাস্টিন গ্যাটটিল ও ইয়োহান ব্লেইক। এদিকে দ্বাদশ দিনের খেলা শেষে ৩০টি স্বর্ণ সহ ৯৩টি পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

ছেলেদের ২০০ মিটার দৌঁড়ের সেমিফাইনালে ১৯ দশমিক সাত আট সেকেন্ডে সময় নিয়ে প্রথম হন বোল্ট। এদিকে মেয়েদের ২০০ মিটার দৌঁড়ের স্বর্ণ পদক জিতেছেন জ্যামাইকার এলেইন থম্পসন। অলিম্পিকের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে ১০০ ও ২০০ মিটারে গোল্ড মেডেল জিতলেন বোল্টের স্বদেশী এই স্প্রিন্টার।

এদিকে, প্রথম নারী হিসেবে অলিম্পিকের টানা চার আসরে স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়েছেন জাপানি কুস্তীগির কাওরি ইচো। ৫৮ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টে সেরা হন তিনি।

২০০৪ সালে গ্রীসের এথেন্স থেকে প্রতি অলিম্পিকেই স্বর্ণ জিতেছেন ইচো। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতকে গেমসের প্রথম পদক এনে দিয়েছেন সাক্সি মালিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ