রিও অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে উঠেছে জার্মানি ও স্বাগতিক ব্রাজিল। ২১ আগস্ট স্বর্ণের জন্য লড়বে দুদল। সেমিফাইনালে অলিম্পিকের ইতিহাসের দ্রুততম গোল করেন ব্রাজিল অধিনায়ক নেইমার।
হন্ডুরাসের বিপক্ষে মাত্র ১৪ সেকেন্ডেই স্কোরশিটে নাম লেখান তিনি। তুলনামূলক দুর্বল দল হন্ডুরাস সেলেসাওদের বিপক্ষে গোল হজম করেছে ছয়টি। ম্যাচে দুটি গোল করে ব্রাজিলকে সেমির টিকেট এনে দেন নেইমার।
এছাড়াও ২টি গোল করেন গ্যাব্রিয়েল জেসাস। এ নিয়ে চতুর্থবারের মতো অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে উঠল ব্রাজিল। তবে এখনো স্বর্ণ পদক জিততে পারেনি তারা। স্বর্ণের জন্য এবার সেলেসাওদের লড়াইটা জার্মানির সঙ্গে।
নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানরা আর সেমিফাইনালে হারের ফলে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে হন্ডুরাস ও নাইজেরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: