খেলা

ব্রাজিলের রিওতেও আধিপত্য উসাইন বোল্টের

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

বেইজিং ও লন্ডন অলিম্পিকের পর এবার ব্রাজিলের রিওতেও আধিপত্য ধরে রেখেছেন দ্য লাইটনিং উসাইন বোল্ট।

২০০ মিটার স্প্রিন্টে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জিতেছেন জ্যামাইকান তারকা। ১৯.৭৮ সেকেন্ড টাইমিংয়ে ফেভারিটের মতো রেস শেষ করেন উসাইন বোল্ট।

আর দ্বিতীয় হয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাস আর তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্টোফার লামেইতার।

এর আগে ১০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জিতে নিজের আধিপত্য ধরে রেখেছেন এ জ্যামাইকান তারকা। এটি ছিল অলিম্পিকে বোল্টের অষ্টম স্বর্ণ জয়।

শুক্রবার রাতে অলিম্পিকে তার শেষ ইভেন্টের ৪০০ মিটার রিলের ফাইনালে ট্র্যাকে নামবেন বোল্ট।

২০১৭ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর অবসরের ঘোষণা দেয়ায় রিও হতে পারে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের শেষ অলিম্পিক আসর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ