খেলা

রিও অলিম্পিক: ১০০ পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

রিও অলিম্পিক
রিও অলিম্পিক

রিও অলিম্পিকের ১৮তম দিন শেষে মেডেল টেবিলের শীর্ষে যুক্তরাষ্ট্র— দেশটির সংগ্রহ ১০০টি পদক। ৩৫টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য এবং ৩২টি ব্রোঞ্জ জিতেছে তারা এ পর্যন্ত। ২২টি স্বর্ণসহ সর্বমোট ৫৬টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে গ্রেট ব্রিটেন।

এদিকে, দিনের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যারন ক্লিমেন্ট। ৪৭ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিংয়ে পেছনে ফেলেছেন কেনিয়ার বোনিফেইস মুকেরু ও তুরস্কের ইয়াসমানি কোপেলোকে।

১০ মিটারের প্লাটফর্ম ডাইভিঙে মাত্র ১৫ বছর বয়সে স্বর্ণ জিতেছেন চীনের রেন কিয়ান। এছাড়াও, টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের ৫৭ কেজির তায়কোয়ান্দোর স্বর্ণ নিজের দখলে রেখেছেন ব্রিটিশ জেইড জোনস।

৫০ কিলোমিটার হাঁটায় স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার ক্রিস এরিকসন আর পুরুষদের হকির ফাইনালে সবাইকে চমকে দিয়ে বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ