খেলা

কালপাগেকে বরখাস্ত করেছে বিসিবি

রুয়ান কালপাগে
রুয়ান কালপাগে

নির্ধারিত সময়ে কাজে যোগ না দেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আগস্টের শুরুতে কাজে যোগ দেয়ার কথা ছিলো রুয়ান কালপাগের। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা ছুটি শেষে নির্ধারিত সময়ে ফিরলেও তাদের সঙ্গে যোগ দেননি কালপাগে।

তিনি বলেন, গুলশান হামলার পর কোচিং স্টাফের প্রতিটি সদস্যদেরকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ভোগা কালপাগেকে ১৬ আগস্টের মধ্যে কাজে যোগ দেয়ার সময় বেধে দেয়া হয়েছিল।

তবে বোর্ডের চিঠির জবাবে কোনো প্রতিক্রিয়া না জানানোয় তাকে (রুয়ান কালপাগে) বরখাস্ত করেছে বিসিবি— বলে জানান জালাল ইউনুস।

২০১৪ সালে দুই বছরের চুক্তিতে জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান কালপাগে। এরপর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ