বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শুক্রবার উত্তর বারিধারাকে ৪-১ গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনী।
এর মধ্য দিয়ে ছয়টি ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠেছে ফেনী আর সমান খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে উত্তর বারিধারা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম খেলার শুরুতেই রোহিত সরকারের গোলে লিড নেয় উত্তর বারিধারা। তবে খেলায় ফিরতে সময় নেয়নি ফেনী। এক মিনিট পরই ম্যাচে সমতা ফেরান উচে ফেলিক্স। ২৯ মিনিটে আকবর হোসেন রিদনের গোলে লিড বাড়িয়ে নেয় লাডি বাবা লোলার শীষ্যরা।
বিরতি থেকে ফিরে চৌমরিন রাখাইন ও উচে ফেলিক্স আরো দুইটি গোল করলে ৪-১ ব্যবধানের জয় পায় ফেনীর জায়ান্টরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: