খেলা

স্বপ্নটা সত্যি হয়েছে, বোল্টের ‘ট্রিপল ট্রিপল’

বোল্টের ‘ট্রিপল ট্রিপল’
বোল্টের ‘ট্রিপল ট্রিপল’

বোল্টের ‘ট্রিপল ট্রিপল’: যেহেতু জয় তার জন্য অবধারিত তাই ইভেন্টই গতিদানবের আনন্দের বিরাট উপলক্ষ।

অপেক্ষা ছিল ‘ট্রিপল ট্রিপলে’এর সেটিও হলো আজ আর তাতে নতুন করে লেখা হলো বোল্ট-কীর্তি।

৪*১০০ মিটার রিলেতে বোল্টের জ্যামাইকা দলকেও পেছনে ফেরানো গেল না। শেষ লেগে ব্যাটন হাতে নিয়ে বরাবরের মতোই অনায়াসে সবার আগে দৌঁড় দিলেন আর শেষ করলেন উসাইন বোল্ট। হয়ে গেল তার অনন্য ‘ট্রিপল ট্রিপল’।

বেইজিং-লন্ডন-রিও, টানা তিন অলিম্পিকেই ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছেন বোল্ট। স্পর্শ করেছেন ফিনল্যান্ডের মাঝারি ও দূরপাল্লার দৌঁড়বিদ পাভো নুর্মি ও যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কার্ল লুইসকে। অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সে ৯টি সোনা আছে কেবল এ তিন জনেরই।

বিশ্বরেকর্ডের সাবেক মালিক আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক ও নিকেল অ্যাশমিডের হাত ঘুরে ব্যাটন যখন বোল্টের হাতে আসে, তখন জ্যামাইকা সামান্য এগিয়ে। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক দৌঁড় শেষ করেন ব্যবধানটা প্রায় ৫ মিটার বাড়িয়ে।

অ্যাথলেটিকসে রেকর্ড নয়টি সোনা জেতা কার্ল লুইস ও ফিন পাবো নুরমিকে ছুঁলেন বোল্ট। বেইজিং ও লন্ডনের পর অলিম্পিক ইতিহাসের মাত্র দ্বিতীয় দৌঁড়বিদ হিসেবে তিনটি ১০০ মিটার রিলে জিতলেন জ্যামাইকান স্প্রিন্টার। এর আগে এই ইভেন্টে তিনবার জিতেছেন শুধু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্ক ওয়াইকফ (১৯২৮, ১৯৩২, ১৯৩৬)।

১০০ মিটার রিলের দ্বিতীয় হিটে জাপানের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল জ্যামাইকা। হিটে অবশ্য অংশ নেননি বোল্ট। ফাইনালে যেহেতু ‘বজ্রবিদ্যুৎ’ আছেন, ফলটাও গেছে উল্টে—৩৭.২৭ সেকেন্ড সময়ে প্রথম জ্যামাইকা। ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে জাপানের দ্বিতীয় হওয়াটা অবশ্য চমকজাগানিয়া। জাপানি স্প্রিন্টারদের আনন্দও হলো বাঁধনহারা! তবে তৃতীয় অবস্থান নিয়ে খানিকটা নাটক হলো। প্রথমে জানা যায়, ৩৭.৬২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় যুক্তরাষ্ট্র। পরে অবশ্য নিয়ম ভঙ্গ করায় বাদ দেয়া হয়েছে তাদের। ৩৭.৬৪ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়েছে কানাডা। এএফপি, রয়টার্স।

রিও অলিম্পিকের চতুর্দশ দিনে বাংলাদেশ সময় শনিবার পৌনে ৮টার দিকে অলিম্পিকে বোল্টের শেষ দৌঁড়ে জ্যামাইকা দল সময় নেয় ৩০.২৭ সেকেন্ড।

সবাইকে চমকে দিয়ে ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে জাপান। তৃতীয় হয়ে পতাকা নিয়ে পুরো স্টেডিয়াম চক্কর দেয়ার পর যুক্তরাষ্ট্র দল জানতে পারে ডিসকোয়ালিফাইড করা হয়েছে তাদের। ব্রোঞ্জ দেয়া হয় কানাডাকে।

১০০ ও ২০০ মিটারে সোনা জেতার পর বরাবরের মতোই বিভিন্ন অঙ্গভঙ্গিতে উদযাপন করেছেন বোল্ট। এবার তিনি ছিলেন সতীর্থদের উৎসবের মধ্যমণি। রিওর তৃতীয় সোনটা জেতার পর তিন সতীর্থের সঙ্গে নেচে উদযাপন করেন দুই দিন পরই ৩০তম জন্মদিন পালন করতে যাওয়া এই বিখ্যাত জ্যামাইকান।

অলিম্পিকে আর যে আসা হবে না সর্বকালের অন্যতম সেরা এ অ্যাথেলেটের। আগামী বছর বিশ্বচ্যাম্পিয়নে অংশ নিয়ে অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন তিনি।

আগেই বলেছিলেন টানা তিন অলিম্পিকে টানা তিন ইভেন্টে সোনা জিতে অমরত্ব চান তিনি। নিজেকে ঘোষণা করে ছিলেন ‘সবার সেরা’।

অলিম্পিকের শেষ রেসে জিততে না পারলে যে এই দাবি জোরালো হবে না সেটা জানতেন বোল্ট। তাই ‘ট্রিপল ট্রিপল’ হওয়ার পর সাংবাদিকদের বললেন, আমি সবার সেরা। আমি ভারমুক্ত যে এটা হয়েছে। আমি খুশি, নিজের উপর গর্বিত। স্বপ্নটা সত্যি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ