ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) হয়ে এবার জোড়া গোল করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এটি লিগে টানা দ্বিতীয় জয় ম্যানচেস্টারের ক্লাবটির।
সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানইউ এর মাঠ ওল্ড ট্রাফোর্ডে অভিষেক হয় জ্লাতান ইব্রাহিমোভিচের। ওয়েইন রুনির ক্রসকে হেড দিয়ে জালে পাঠান ইব্রা।
এরপর লুক শকে ফাউল করে রেড ডেভিলদের পেনাল্টি উপহার দেন জর্ডি ক্ল্যাসি। ম্যানইউ'র পেনাল্টি স্পেশালিস্ট ওয়েইন রুনির পরিবর্তে স্পট কিক নিয়ে দলকে গোল উপহার দেন ইব্রাহিমোভিচ।
প্রিমিয়ার লিগে ২ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হয় ৩টি। এ ম্যাচে বিশ্বের সব থেকে দামী ফুটবলার পল পগবা ম্যান ইউর হয়ে পুরো ম্যাচ খেলেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: