খেলা

রিও অলিম্পিক: বাংলাদেশি বংশোদ্ভূত রিটাই জয় করল স্বর্ণ

মার্গারিটা মামুন রিটা
মার্গারিটা মামুন রিটা

রিও অলিম্পিকে সরাসরি কোনো স্বর্ণ না পেলেও স্বর্ণের ভাগিদার হলো বাংলাদেশ। রিদমিক জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন রিটা।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিয়াভসেভাকে হারিয়ে ৭৬.৪৮৩ স্কোর করে সোনা জিতেছেন মার্গারিটা। এ ইভেন্টে কুদ্রিয়াভসেভার স্কোর ৭৫.৬০৮।

ফাইনালে হুপ ও বলের লড়াই শেষে স্কোরের শীর্ষেই ছিলেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কুদ্রিয়াভসেভা। কিন্তু ক্লাব পারফরম্যান্সে এসে ভুল করে বসেন ইয়ানা।

ক্লাব উপরে ছুড়েন তবে সেটাকে ধরতে পারেননি। আর এতে অনেকটাই এগিয়ে যান মামুন।

৭৩.৫৮৩ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের গানা রিজাতদিনোভা। কেবল অলিম্পিক নয় রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডটাও মার্গারিটার দখলে।

২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ স্কোর করে গড়েন এই রেকর্ড।

রাশিয়াকে এই ইভেন্টে পঞ্চম সোনা এনে দিলেন মার্গারিটা। হিটে প্রথম হয়েই ফাইনালে পা রাখেন এই বঙ্গ সন্তান।

বাংলার বাঘিনী-তরুণী মার্গারিটা মামুন রিটা তার নিজস্ব হিটে প্রথম হন রিও অলিম্পিক জিমন্যাস্টিকসে (রিদমিক) অংশ নিয়ে।

অবশ্য বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন অলিম্পিক মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, তবে অদম্য এ নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন।

২০১৬ ব্রাজিল রিও অলিম্পিক জিমন্যাস্টিক্সে (রিদমিক) অংশ নিচ্ছেন বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা। ২০ বছর বয়সী এ নারীর জন্ম বাংলাদেশের রাজশাহীতে। তবে তার মা রাশিয়ান। মূলত সে সূত্রেই রাশিয়ায় বসবাস। মা ছিলেন রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি। পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেন তিনি।

শীর্ষে থেকেই হিট শেষ করেন বিশ্ব র্যা ঙ্কিংয়েও এক নম্বরে থাকা এ জিমন্যাস্ট।

২০১৫ মস্কো গ্রাঁ প্রিঁ-তে অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জয় করা রিটা অলিম্পিকের এবারের আসরে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০ একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে ছিল আরেক রাশিয়ান আনা কুদ্রায়াতেভা। তার মোট পয়েন্ট ৭৩.৯৩২।

‘বাংলার বাঘিনী’ খ্যাত রিটার বাবা বাংলাদেশি। রিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রিধারী। মা রাশিয়ান, আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার। পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।

গত কয়েক বছরে এই অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছেন রিটা। এর মধ্যে জিতেছেন রাশিয়ার রিদমিক জিমন্যাস্ট দলের প্রধান কোচের মনও। আর তাই তো সে কোচ রিটার নাম দিয়েছেন ‘দ্য বেঙ্গল টাইগ্রেস’ বা ‘বাংলার বাঘিনী’। তার এই বিশেষ নামটি আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যায়, সঙ্গে উইকিপিডিয়াতেও।

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ড গড়েছেন রিটা। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন আর্থ মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, তবে অদম্য এই নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ