খেলা

জমকালো আয়োজনে পর্দা নামলো রিও অলিম্পিকের

রিও অলিম্পিক
রিও অলিম্পিক

জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো রিও অলিম্পিকের। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন তীরন্দাজ শ্যামলী রায়।

বেইজিং ও লন্ডন অলিম্পিকের মতো এবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুক্তরাষ্ট্র। ৪৬টি স্বর্ণসহ মোট ১২১টি পদক জিতেছে তারা। এদিকে কোনো পদক ছাড়াই আরো একটি অলিম্পিক মিশন শেষ করলো বাংলাদেশ।

দক্ষিণ আমেরিকার প্রথম অলিম্পিক। নানা সংশয় আর শঙ্কা নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত পর্দা নামলো সফল আয়োজনের মধ্য দিয়ে। ক্রীড়াযজ্ঞের শেষ দিনটিকেও স্মরণীয় করে রাখার মতো আয়োজন ছিল ব্রাজিলের। আমুদে ব্রাজিলিয়ানদের সমাপনি অনুষ্ঠানে ছিলো কোরিওগ্রাফি ও কার্নিভাল প্যারেড।

নেচে গেয়ে দর্শকদের আনন্দের সাগরে ভাসান সাম্বা লিজেন্ড মার্তিনহো দা ভিলা এবং বিখ্যাত শিল্পী রবার্তো সা ও লেনিন।

মার্চপাস্টে অংশ নেয় অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশের পতাকা বহন করেন তীরন্দাজ শ্যামলী রায়।

এবার ৩০৭টি স্বর্ণের পদকের জন্য লড়েছে ২০৭টি দেশ। এবারের অলিম্পিকে ৪৬টি স্বর্ণসহ মোট ১২১টি পদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ২৭ টি স্বর্ণসহ ৬৭টি পদক পেয়েছে গ্রেট ব্রিটেনে। আর চীন ২৬টি এবং রাশিয়া জিতেছে ১৯টি স্বর্ণ।

১৬ দিনের এই মহাযজ্ঞ মানুষের স্মৃতির মনিকোঠায় জায়গা করে নেবে। কারণ এবারই অলিম্পিককে বিদায় জানিয়েছেন দুই মহাতারকা মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট। অলিম্পিকের ২১৬৮ বছরের রেকর্ড ভেঙ্গেছেন জলমানব মাইকেল ফেলপস। এবারের আসরে ৫টি সহ মোট ২৩ স্বর্ণ জিতে অলিম্পিক থেকে অবসরে গেছেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি।

আর, অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৩টি ট্রেবল জেতার নজির সৃষ্টি করেছেন উসাইন বোল্ট।

২০২০ সালে আবারো এশিয়ায় ফিরছে অলিম্পিক। অলিম্পিকের মশাল তুলে দেয়া হয় টোকিওর গভর্নরের হাতে। মঞ্চে উপস্থিত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় টোকিওকে।

সাম্বা নৃত্যের কার্নিভালের মধ্য দিয়ে তুলে ধরা হয় ব্রাজিলের সংস্কৃতিকে। অ্যামাজন জঙ্গলের বিশালতায় হারিয়ে যায় দর্শকরা।

চোখ ধাঁধানো বর্ণিল আলোকছটায় পর্দা নামে দা গ্রেটেস্ট শো অন আর্থের ৩১তম আসরের।

কমপক্ষে একটি করে পদক জিতেছে ৮৭টি দেশ। তবে সেই তালিকায় নাম নেই বাংলাদেশের। ৫টি ইভেন্টে ৭ জন ক্রীড়াবিদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবার। কোনো পদক না জিতলেও, ওয়াইল্ড কার্ড ছাড়া সরাসরি অলিম্পিকে খেলার কৃতিত্ব দেখান দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

তবে, লাল সবুজের প্রতিনিধিত্ব না করলেও স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত রাশিয়ান জিম্যাস্ট মার্গারিটা মামুন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ