খেলা

দেশে ফিরেছেন মুস্তাফিজ

মুস্তাফিজ
মুস্তাফিজ

লন্ডনে ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচারের পর আজ দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

মুস্তাফিজ সর্বশেষ দেশ ছেড়েছিলেন সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে। তবে দেশে ফিরলেন কাঁধে অস্ত্রোপচারের চিহ্ন বয়ে।

সাসেক্সের হয়ে খেলেছেন মাত্র দুটো ম্যাচ। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে দারুণ করলেও দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পান বাংলাদেশের এই তরুণ পেসার। এরপর খেলতে পারেননি আর একটি ম্যাচও।

গত ১২ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে চার মাস লেগে যেতে পারে জানিয়েছেন চিকিৎসকেরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ