খেলা

বাংলাদেশের ফুটবল দলের ৩০তম কোচ টম সেইন্টফিট

টম সেইন্টফিট
টম সেইন্টফিট

দুই দফা পেছানোর পর আজ (সোমবার) জাতীয় ফুটবল দলের ৩০তম কোচ হিসেবে বেলজিয়ামের টম সেইন্টফিটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেইসঙ্গে বৃটেনের পল স্মলকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হয়েছে দেশের ফুটবলের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে।

নতুন নিয়ম অনুযায়ী ফুটবলের সর্বোচ্চ সংস্থার (ফিফা) কাছ থেকে আর্থিক সুবিধা পেতে প্রথমবারের মতো

টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর হিসেবে পল স্মলিকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে ফেডারেশন।

এ প্রসঙ্গে স্মলি বলেন, ফুটবলের উন্নয়ন করতে হলে ঘরোয়া ফুটবলের দিকে নজর দিতে হবে। তাই কাজ করার কথা বললেন তৃণমূল পর্যায়ে।

আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচের জন্য ২ মাস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন টম।

সেইন্টফিট ও পল স্মলি'র পর গোলরক্ষক কোচ হিসেবে নিউজিল্যান্ডের স্যান্ড ফোর্ড ও ফিজিক্যাল ট্রেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার রিডো ভিয়ারপিনকে খুব শিগগিরই নিয়োগের কথা জানিয়েছেন বাফুফের কর্তাব্যক্তিরা।

আর দায়িত্বটা চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু করা সম্ভব বলে জানান টম সেইন্টফিট ও পল স্মলি।

২০১৯ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ভুটানের বিপক্ষে খেলবে জাতীয় দল। ফিরতি লেগে ১১ অক্টোবর ভুটানের মাঠে নামবেন মামুনুলরা।

এ দুই ম্যাচের ওপর যেমন জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার ভাগ্য নির্ভর করছে তেমনি টম সেইন্টফিটের ক্ষেত্রে লম্বা সময়ের চুক্তির বিষয়টিও নির্ভর করছে এরই ওপর। অবশ্য পুরো ব্যাপারটিকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ