আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত শীর্ষে উঠল পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে শীর্ষস্থান দখল করল মিসবাহ বাহিনী।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যাবধানে সিরিজ ড্র করে ১১১ পয়েন্ট অর্জন করে পাকিস্তান। মাত্র এক সপ্তাহ আগে টেস্ট র্যা ঙ্কিংয়ে সিংহাসনে বসা ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে মিসবাহ বাহিনী।
১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সমান ১০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
২০০৩ সালে আইসিসি টেস্ট র্যাঙ্কিং শুরু করার পর এই প্রথম শীর্ষে উঠল পাকিস্তান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: