খেলা

চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব থেকে বিদায় এএস রোমার

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। পর্তুগীজ ক্লাব পোর্তো ৩-০ গোলে হারিয়েছে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার আর খেলা হবে না রোমার। পোর্তোর বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে পরাজিত হয়েছে দলটি। লাল কার্ড দেখেছেন রোমার দুই ফুটবলার।

ফলে ৯ জনের দলকে শেষপর্যন্ত ৩-০ ব্যবধানে বিদ্ধস্ত করে পোর্তো। প্রথম লেগ পোর্তোর মাঠে ১-১ গোলে ড্র করায় এ ম্যাচে ফেবারিট ছিল রোমা। তবে পোর্তোর ফেলিপে, মিগুয়েল লায়ুন ও হেসুস কর্টানা গোল করলে ফেবারিট রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের টিকেট পায় পোর্তো।

এদিকে, ইসরায়েলী ক্লাব হ্যাপোয়েল বিয়ার শিভার কাছে ২-০ গোলে হেরেছে স্কটিশ ক্লাব সেলটিক। তবে প্রথম লেগ ৫-০ গোলে জেতায়, দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অ্যাগ্রিগেটে মূলপর্বে কোয়ালিফাই করেছে সেল্টিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ