খেলা

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাকিব

সাকিব
সাকিব

আরো একটি অর্জন যুক্ত হতে যাচ্ছে সাকিব আল হাসানের প্রাপ্তির খাতায়। ২০১২ সালে ক্রিকেটে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রীড়া ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পেতে যাচ্ছেন সাকিব। ১৯৯৮ সালে সাবেক অধিনায়ক আকরাম খান ও ২০০৬ সালে দেশের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিক এ পুরষ্কার পেয়েছিলেন।

এদিকে, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে মরণোত্তর পুরষ্কারের জন্য ২০১১ সালের তালিকায় শেখ কামালের নাম মনোনীত করা হয়েছে।

২০১৩ সালেই পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছিল। ২০১০, ২০১১ ও ২০১২ এই তিন বছরের পুরস্কার দেয়া হবে ৪ সেপ্টেম্বর।

ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ