সাউদাম্পটনে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বৃষ্টি আইনে ৪৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আজহার আলীর ৮২ রানে ভালো সূচনা করেও স্কোরবোর্ডে যথেষ্ট রান যোগ করতে পারেনি পাকিস্তান।
সারফ্রাজ আহমেদের ৫৫ ও বাবর আজমের ৪০ রানে, ৫০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান করে তারা। জবাবে জেসন রয়ের ৫৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে দারুণ শুরু করে ইংল্যান্ড।
রুটের ৬১ ও ক্যাপ্টেন মরগ্যানের ৩৩ রানে, ৩৪ ওভার ৩ বলে ১৯৪ রান করে স্বাগতিকরা। এরপর বৃষ্টির বাগড়ায় ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায়, ৩৪ ওভার ৩ বলে ১৫১ রান।
৪৪ রানে এগিয়ে থাকায় ডিএল মেথডে জয় পায় ইংলিশরা। ম্যাচ সেরা হন জেসন রয়। ২৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে লর্ডসে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: