খেলা

কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

কলম্বোতে ২য় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে, পুরো ৫০ ওভার খেলতে পারেনি লঙ্কানরা। জেমস ফকনারের হ্যাটট্রিকে ৪৮ ওভার ৫ বলে ২৮৮ রানে অলআউট হয় তারা। ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন ফকনার।

লঙ্কানদের পক্ষে মেন্ডিস ৬৯, ম্যাথিউস ৫৭, পেরেরা ৫৪ ও চান্দিমাল করেন ৪৮ রান। জবাবে ৪৭ ওভার ২ বলে ২০৬ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ওয়েডের ব্যাট থেকে ৭৬ রান আসলেও জয় পায়নি স্মিথবাহিনী।

১৮ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের ৮২ রানের জয় এনে দেন আপোনসো। ২টি উইকেট ও ৫৭ রানের সুবাদে ম্যাচ সেরা হন লঙ্কান অধিনায়ক ম্যাথিউস। ২৮ আগস্ট ডাম্বুলায় হবে সিরিজের ৩য় ওয়ানডে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ