বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনে আজ শুরু হয়েছে 'বেক্সিমকো ২৮তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা ২০১৬'।
বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আই এফ আই সি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর নবনির্মিত ১০ মিটার আধুনিক শ্যূটিং রেঞ্জও উদ্বোধন করেন তাঁরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: