খেলা

নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড

 ইংল্যান্ড
ইংল্যান্ড

গুলশান হামলার পর অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ৩০ সেপ্টেম্বর, নির্ধারিত সময়েই বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক প্রধান রেগ ডিকাসনের সঙ্গে বৈঠক করেন ইংলিশদের টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন ইসিবি ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, প্রধান নির্বাহী টম হ্যারিসন, ডেভিড ল্যাথারডেল ও জন কার। আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয় সবার সামনে। পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ সফরে যাওয়া সম্মতি প্রকাশ করেন ইসিবি ডিরেক্টর স্ট্রাউস।

পূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে ইংল্যান্ড।

৭ নভেম্বর থেকে শুরু হয়ে সিরিজ শেষ হবে ১ নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট

নিরাপত্তা শঙ্কায় গত বছর অস্ট্রেলিয়া তাদের সফর বাতিলের পর এ বছর একই কারণে ইংল্যান্ডের ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দেশটির একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করায় সময়মতোই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ