চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এফ গ্রুপে তুলনামুলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়াও গত বছরের ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে।
রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং লিসবন ও লেগিয়া ওয়ার স। এছাড়াও গ্রুপপর্বেই প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফলে, বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা ম্যানসিটির কোচ হয়ে প্রত্যাবর্তন করবেন বার্সা দূর্গ ক্যাম্প ন্যু'তে।
গত বারের রানার্সআপ অ্যাতলেটিকো মাদ্রিদ, জার্মান হেভিওয়েট বায়ার্ন মিউনিখের সঙ্গে জায়গা পেয়েছে গ্রুপ ডি'তে। সেপ্টেম্বরের ১৩ ও ১৪ তারিখ থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। আগামী বছরের ৩ জুন, ফাইনাল অনুষ্ঠিত হবে কার্ডিফে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: