খেলা

রিও অলিম্পিকে সোনাজয়ী মার্গারিতার বাবা মামুন আর নেই

প্রতিমন্ত্রী শাহরিয়ার সঙ্গে মার্গারিতা
প্রতিমন্ত্রী শাহরিয়ার সঙ্গে মার্গারিতা

রিও অলিম্পিকে সোনাজয়ী রুশ জিমন্যাস্ট মার্গারিতা মামুনের বাবা বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, শুক্রবার বিকেলে মস্কোয় নিজের বাসায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, আব্দুল্লাহ আল মামুন ক্যান্সারে ভুগছিলেন— হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাঁচ থেকে ছয় দিন আগে তাকে বাসায় নেয়া হয়েছিল।

আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। তার বয়স হয়েছিল ৫২ বছর।

স্বজনরা জানিয়েছেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন মামুন।

আশির দশকের প্রথম দিকে মেরিন প্রকৌশলে বৃত্তি নিয়ে রাশিয়া চলে যান তিনি। পরে সেখানে আন্না মারাদিকা নামে এক জিমন্যাস্টকে বিয়ে করেন। এ দম্পতির সন্তান মার্গারিতা মায়ের কাছ থেকেই রিদমিক জিমন্যাস্টে দীক্ষা পান।

অলিম্পিকে সোনা জেতার পর মার্গারিতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দনপত্র পাঠান বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ওই বার্তা মার্গারিতার মায়ের কাছে পৌঁছানো হয় জানিয়ে তিনি বলেন, বার্তায় মার্গারিতাকে সপরিবারে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

শাহরিয়ার আলম বলছেন, মস্কোর সবচেয়ে বড় মসজিদে আব্দুল্লাহ আল মামুনের জানাজা হবে— মস্কোতেই তাকে দাফন করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ