খেলা

স্প্যানিশ লিগ: দ্বিতীয় জয় পেল জায়ান্ট রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় জয় পেল জায়ান্ট রিয়াল মাদ্রিদ— আর দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ইয়ুভেন্টাস থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে প্রথম ম্যাচেই রিয়ালকে এগিয়ে নেন আলভারো মোরাতা। লস ব্লাঙ্কোসদের হয়ে স্প্যানিশ ফরওয়ার্ডের এটি বারোতম গোল।

এরপর ফাবিয়ান ওরেইয়ানার গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। তবে টনি ক্রুসের গোলে ২-১ এর জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচে ২টি জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

এছাড়া আলাভেসের পর, এবার লেগানেসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারালো অ্যাতলেটিকো মাদ্রিদ। গোলশূন্য ড্র করেছে তারা। ২ ম্যাচে ২টি ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার এগারো নম্বরে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

আজ রাত সোয়া ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ