ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি। তবে ড্র করেছে টটেনহাম হটস্পার ও লিভারপুল।
এডেন হ্যাজার্ড, উইলিয়ান ও ভিক্টর মোজেসের গোলে বার্নলিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। হাল সিটির বিপক্ষে র্যা শফোর্ডের শেষ মূহুর্তের গোলে লিগে নিজেদের তৃতীয় জয় পেয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যানইউ।
জেমি ভারডি ও ওয়েস মরগ্যানের গোলে সোয়ানিসি সিটিকে ২-১ এ পরাস্ত করেছে লেস্টার সিটি।
এদিকে, তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। স্যান্টি ক্যাজোরলা, অ্যালেক্সিস সানচেজ ও মেসুত ওজিলের গোলে ওয়াটফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।
দিনের আরেক ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: