খেলা

টাইগারদের দলের নতুন বোলিং কোচ হতে পারেন অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড
অ্যালান ডোনাল্ড

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। রোববার রাতে টাইগারদের নতুন বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টাইগারদের বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দেন সাবেক জিম্বাবুয়ে পেসার হিথ স্ট্রিক। তার বিদায়ের পর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বিসিবি।

হিথ স্ট্রিকের উত্তরসূরি হিসেবে চামিন্দা ভাসেরসহ আরও কিছু হাই প্রোফাইল কোচের নাম শোনা গেলেও প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে বিসিবি। এছাড়াও কার্টনি ওয়ালস ও কার্টলি অ্যামব্রোশ রয়েছে সক্ষিপ্ত তালিকায়।

বোলিং কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া জাতীয় দলের পাশাপাশি আইপিএলের ক্লাব রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ