খেলা

মালদ্বীপের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের

বাফুফে
বাফুফে

মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে ইনজুরির কারণে জায়গা পাননি মিডফিল্ডার মামুনুল ইসলাম।

বাম পায়ে চোটের কারণে বেশ কয়েকদিন থেকেই বিশ্রামে ছিলেন মামুনুল। দলে ডাক পেয়েছেন ৬ জন নতুন ফুটবলার। ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০১৯ এর কোয়ালিফায়ার্সের প্লে অফের আগে আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। কোচ টম সেইন্টফিট বর্তমানে ছুটিতে আছেন।

পরে মালদ্বীপে জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ