খেলা

মেসি-আগুয়েরো ছাড়াই বিশ্বকাপের বাছাই ম্যাচ

 মেসি-আগুয়েরো
মেসি-আগুয়েরো

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে একই সঙ্গে চোটের কবলে পড়লেন দুই আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো। উরুগুয়ের বিপক্ষে মেসির খেলা অনিশ্চিত বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

আর আগুয়েরো খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

শুক্রবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে উরুগুইয়ানদের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। তবে চোটের কারণে শেষ মূহুর্তের অনুশীলনে যোগ দেননি মেসি ও আগুয়েরো।

রোববার লিগের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন দুজনেই। অবসরের সিদ্ধান্ত পাল্টানো লিওনেল মেসি, এ ম্যাচ দিয়েই ফিরতে পারতেন আন্তর্জাতিক ফুটবলে। তবে মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় অপেক্ষা বাড়লো ভক্তদের।

এদিকে, কাফ ইনজুরিতে পড়ায় শুক্রবারের ম্যাচে আগুয়েরোকেও পাচ্ছে না আর্জেন্টিনা। আগুয়েরো কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তা জানায় নি অ্যাসোসিয়েশন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ