এখনো বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট ও অলরাউন্ডার অ্যালেক্স হেইলস।
ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৩০ সেপ্টেম্বর ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে ঢাকায় আসছে।
গত বৃহস্পতিবার ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৩০ সেপ্টেম্বর ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে ঢাকায় আসছে— বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট। ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকানসনের ওপর পূর্ণ আস্থা থাকলেও নিরাপত্তা বিষয়ে আরো কিছু প্রশ্নের উত্তর জানতে চান ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত এ সদস্য।
এদিকে, বাংলাদেশ সফরে না আসলে টেস্ট দল থেকে দীর্ঘমেয়াদে ছিটকে পড়ার শঙ্কায় আছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেইলস।
জুলাইয়ে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার ফলে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে ৩ দিনের পর্যবেক্ষণ শেষে দেশে ফিরে সিরিজ সময়মতো হবে বলে জানিয়েছে ইসিবির নিরাপত্তা দল।