নিউজিল্যান্ডকে ২০৪ রানে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে প্রোটিয়াদের দেয়া ৪০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই অলআউট হয় কিউইরা।
৬ উইকেটে ১০৫ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ১৩২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। পাহাড়সম টার্গেট ৪০০ রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেরে নিউজিল্যান্ড। ৭৫ রানে ৫ উইকেট হারায় তারা।
তবে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নিকোলস। দলীয় সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। নিকোলসের বিদায়ের পরপরই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ১৯৫ রানে থামে নিউজিল্যান্ড। ৫টি উইকেট নেন ডেল স্টেইন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: