খেলা

জার্মানির জার্সি গায়ে শোয়াইনস্টাইগার খেললেন শেষ ম্যাচ

শোয়াইনস্টাইগার
শোয়াইনস্টাইগার

জার্মানির জার্সি গায়ে শেষ ম্যাচ খেললেন অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। অশ্রুশিক্ত বিদায় নিলেন ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে। বিশ্বকাপ জেতা এ মিডফিল্ডারের শেষ ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জার্মানরা।

মুনশেনগ্ল্যাডবাখে বিদায়ী সংবর্ধনায় কেঁদে ফেলেন জামার্নদের মধ্যমাঠের এ কারিগড়। এক যুগের ক্যারিয়ারে ফ্রি-কিক এক্সপার্টের গোল রয়েছে ২৪টি।

২০০৪ সালের জুনে অভিষেকের পর থেকে খেলেছেন ১২১টি ম্যাচ। বিদায়বেলায় ভক্তদের ধন্যবাদ জানান শোয়াইনস্টাইগার। ফিনল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৬ মিনিট। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও সতীর্থরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায়।

ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানদের হয়ে সবচেয়ে বেশি ১৮টি ম্যাচ খেলার রেকর্ড শোয়াইনস্টাইগারের দখলে। জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায়ও রয়েছেন চতুর্থ স্থানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ