বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ।
আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি—আর এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকইনফো।
এদিকে, দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক উন্নতি ধরে রাখতে কাজ করবেন বলে জানিয়েছেন ওয়ালশ।
আর কোর্টনি ওয়ালশকে কোচিং স্টাফে পাওয়া দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন বিসিবির নির্বাহী পরিচালক নিজামউদ্দীন চৌধুরী।
আগামী ২০১৯ সালের মে পর্যন্ত দায়িত্বে থাকবেন ওয়ালশ। বাংলাদেশ দলের কোচিং স্টাফে ওয়ালশই সবচেয়ে হাই প্রোফাইল সাবেক ক্রিকেটার।
গত ২০০১ সালের এপ্রিলে অবসর নেয়ার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে তার উইকেট সংখ্যা ৫১৯।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: