খেলা

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাক - অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কাক - অস্ট্রেলিয়া

ডাম্বুলায় চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো অজিরা।

রাঙ্গিরিতে টস জিতে ব্যাটিং শুরু করে জন হেস্টিংসের বিধ্বংসী বোলিংয়ে, স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেনি লঙ্কানরা। ওপেনার ধানাঞ্জায়া ডি সিলভার ৭৬ রানে ভর করে ৫০ ওভারে ২১২ রান করে স্বাগতিকরা।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৫ রানের বিনিময়ে একাই ৬ লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান হেষ্টিংস। জবাবে মাত্র ৩১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যাঙ্গারুরা। ৪ উইকেটে ২১৭ রান করে সহজ জয় তুলে নেয় তারা।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটি করেন অ্যারোন ফিঞ্চ। ফিঞ্চের ৫৫ রান ছাড়াও, হার না মানা ৯০ রান করেন জর্জ বেইলি।

৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া আর ম্যাচ সেরা হন হেস্টিংস। ৪ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ