আর্জেন্টিনা দলে প্রত্যাবর্তন ম্যাচে লিওনেল মেসির গোলে জয় পেল আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, এলএম টেনের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা।
দিনের আরেক ম্যাচে, ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারের ব্রাজিল।
উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের মধ্যে দিয়ে, অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন লিওনেল মেসি। আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকা ম্যাচে প্রধমার্ধের শেষ দিকে লিড নেয় আলবিসেলেস্তারা।
ডি বক্সের বাহির থেকে দূর্দান্ত এক গোল করে প্রত্যাবর্তন ম্যাচটিকে স্বরণীয় করে রাখলেন মেসি। তার একমাত্র গোলেই উরুগুয়ের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা।
দিনের আরেক ম্যাচে, ইউকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে গোল করতে না পারলেও বিরতির পর নেইমারের গোলে লিড নেয় ব্রাজিল। ৮৭ মিনিটে সেলেসাওদের আত্বঘাতী গোল উপহার দেন ওয়াল্টার আইয়োভি।
ম্যাচের ইনজুরি টাইমে গ্যাব্রিয়াল জেসাসের গোলে ৩-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল।