বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী পেসার কোর্টনি ওয়ালস শনিবার ঢাকায় আসছেন।
শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, শনিবার রাতে বাংলাদেশের পৌঁছাবেন ওয়ালস। এছাড়াও আফগানিস্তান ও ইংল্যান্ড সফরের জন্য সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরাকে ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
এদিকে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে পদন্নতি দিয়েছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের সহকারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হ্যালসলকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: