বাংলাদেশ সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। স্কোয়াডে জায়গা পেলে তিনি বাংলাদেশে আসতে রাজি। এছাড়াও নিরাপত্তাসহ সব বিষয় নিয়ে সন্তুষ্ট তিনি।
মঈনই প্রথম ইংলিশ ক্রিকেটার, যিনি সরাসরি বক্তব্যে বাংলাদেশে আসার কথা নিশ্চিত করলেন। এর আগে ইসিবিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরে টেস্ট দলের নেতৃত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেন অ্যালিস্টার কুক।
শুক্রবার উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও নিরাপত্তা দলের ওপর আস্থা রয়েছে বলে মন্তব্য করেন। একই দিনে ইংল্যান্ড দলের সহকারি কোচ পল ফারব্রেইস বাংলাদেশ ট্যুরে আসবেন বলে নিশ্চিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: