খেলা

বোলারদের দক্ষতা বাড়িয়ে তোলাই মূল কাজ: কোর্টনি ওয়ালস

কোর্টনি ওয়ালস
কোর্টনি ওয়ালস

বাংলাদেশ জাতীয় দলে তরুণ বোলারদের নিয়ে দারুণ কিছু করার প্রতিশ্রুতি দিলেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস।

কৌশলগতদিকের উন্নতির পাশাপাশি মানসিকভাবে ক্রিকেটারদের আরো উন্নতি কিভাবে করা যায় তা নিয়েও কাজ করার কথা বললেন এই কিংবদন্তী পেসার।

রোববার বিকেলে বিসিবি'তে এসেছিলেন টাইগারদের নতুন পেস বোলার ওয়েস্ট ইন্ডিজের কিংববন্তী পেসার কোর্টনী ওয়ালস। টাইগারদের সঙ্গে তিনি কাজ করবেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

এই তিন বছরে কি তাঁর লক্ষ্য, এমন প্রশ্নে কোর্টনি জানান, বাংলাদেশের পেসারদের নতুন করে শেখানোর কিছু নেই। কৌশলগত উন্নতির ব্যাপারটি নিয়েই তিনি কাজ করবেন।

১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন কোর্টনি ওয়ালস। মাঝে পেরিয়েছে ১৭টি বছর। উন্নতি ধারায় এখন অনেক পরিণত ক্রিকেট খেলছে বাংলাদেশ। দেশও পেয়েছে মাশরাফি-তাসকিন-মুস্তাফিজদের মতো তারকা বোলারদের।

ক্যারিবীয় সাবেক এ পেসার বলেন, বোলারদের দক্ষতাকে বাড়িয়ে তোলাই তার মূল কাজ।

প্রতি মাসে প্রায় ১৩ লাখ টাকা বেতনে, ২০১৯ সালের মে পর্যন্ত তিন বছর বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন কোর্টনি ওয়ালস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ