খেলা

ভুটানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

এশিয়ান কাপ প্লে অফের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ টম সেইন্টফিট। এদিকে, ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।

এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সেইন্টফিট। কাল সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।

এশিয়ান কাপ প্লে অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের হারে বড় ধাক্কা খেয়েছে টম সেইন্টফিটের শীষ্যরা। কোচ বলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ভুলগুলো এবারই না করলেই ভালো করা সম্ভব।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ টম সেইন্টফিট বলেন, ‘ভুটান বেশ শক্তিশালী দল তবে এ ম্যাচে আমাদেরকে জিততে হবে। খেলোয়াড়দের স্কোর করতে হবে। গোল ব্যবধান যতো বেশি হবে— আমি ততো খুশি হবো।’

এদিকে, এবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম রানা। আর ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ টম সেইন্টফিট বলেন, ‘মামুনুলের সিদ্ধান্ত সম্পূর্ণই তার ব্যক্তিগত। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সে বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ছিলো। তাই সে স্কোয়াডে জায়গা পায়নি। আশা করি দলে এর কোনো প্রভাব পড়বে না।’

এদিকে, শেষ ৫টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯ ধাপ পেছনে থাকা ভুটান। এই ম্যাচে ড্র করতে পারলেও তারা অখুশি হবে না।

ভুটান জাতীয় ফুটবল দল কোচ পেমা বলেন, ‘প্রস্তুতি নেয়ার জন্য খুব একটা সময় পাইনি। তারপরও আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই। ড্র করতে পারলেও আমরা খুশি।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ