রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, গ্যারেথ বেলের জোড়া গোলে মলদোভাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ওয়েলস। দিনের অন্য ম্যাচে, জয় পেয়েছে স্পেন ও ইতালি।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে, ম্যাচের ৩৮ মিনিটে স্যাম ভোকসের গোলে মলদোভার বিপক্ষে লিড নেয় ওয়েলস। বিরতির আগে জো অ্যালেনের গোলে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই স্কোরশিটে নাম লেখান গ্যারেথ বেল। ম্যাচের ইনজুরি টাইমে দ্বিতীয়বার মলদোভার জালে বল পাঠিয়ে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন বেল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: