বাংলাদেশ জাতীয় হকি দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন জার্মানির অলিভার কার্টজ।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনির জানিয়েছেন জার্মানিতেই চুক্তি করা হয়েছে তার সঙ্গে। কোচিং স্টাফের ৫ জনই জার্মানির। আর দলের উপদেষ্টা হিসেবে থাকছেন গেরহার্ট পিটার।
নভেম্বরে হংকংয়ে এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ইউরোপে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ।
এরইমধ্যে জার্মানিতে গেছেন পিন্টু ও নাসির। জিমি, চয়ন ও তাপসসহ ৭ জন যাবেন বুধবার। বাকিরা যাবেন ঢাকায় অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্ট শেষে। জার্মানির শক্তিশালী বিভিন্ন ক্লাবের বিপক্ষে ১২টি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: