বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামছে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর ৫টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা আর সকাল পৌনে ৭টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী রিও অলিম্পিকে সোনাজয়ী ব্রাজিল। আগের খেলায় মিরান্ডা দলকে নেতৃত্ব দিলেও এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে সেলেকাওরা।
এদিকে, সমান খেলায় ১৪ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে গ্রোইন ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
বৃহস্পতিবার মেসির গোলেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ছিল আলবিসেলেস্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: